New Rules-2016

Displaying 11-20 of 119 results.

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।-

১২। পরিবর্তিত তথ্য অবহিতকরণ।- (১) ধারা ১৪ এর দফা (চ) এর বিধান অনুয়ায়ী প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট উক্ত ধারার দফা (ক) হইতে (ঙ) তে বিধৃত তথ্যসহ নিম্নবর্ণিত তথ্যের কোনোরূপ পরিবর্তন হইলে উহা তাৎক্ষণিকভাবে কমিশনারকে অবহিত করিবেন, যথা:-
 
(ক) নিবন্ধন বা তালিকাভুক্তির সময় সরবরাহকৃত তথ্যের যেকোনোটিতে পরিবর্তন;
 
(খ) নূতন ধরনের কোনো ব্যবসায় সংযোজন বা বিদ্যমান ব্যবসায়ের কোনোরূপ বিয়োজন;
 
(গ) ব্যাংক হিসাব পরিবর্তন, সংযোজন বা বিয়োজন;
 
(ঘ) নূতন শাখা ইউনিট চালু বা পুরাতন কোনো শাখা ইউনিট বন্ধকরণ;
 
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোনো পরিবর্তন।
 
 
         (২)উপ- বিধি (১) এ উল্লিখিত পরিবর্তনের তথ্য নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি [ অনলাইনে দাখিলের ক্ষেত্রে “ফরম মূসক-২.১” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে  ফরম “মূসক -২.৫] এ তথ্য পরিবতিৃত হইবার ১৫ (পনের ) দিনের  মধ্যে কমিশনারকে অবহিত করিবেণ। 
 
(৩)উপ বিধি (২) এর পরিবর্তিত তধেথ্যর কারণে ফরম “মুসক-২.৩” এ কোনো পরিবর্তন হইলে কমিশনার নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির অনুকুলে  নূতন তথ্য সংবলিত একটি মূল্য  সংযোজন কর নিবন্ধন সনদপএ বা টার্নওভার কর তালিকাভুক্তিপএ জারি করিবেন। 

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

১৩ . ব্যবসায়ের স্থান পরিবর্তন।-

১৩ । ব্যবসায়ের স্থান পরিবর্তন।- (১) কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির ব্যবসায়ের স্থান পরিবর্তন করিবার প্রযোজন হইলে  তাহাকে উক্ত পরিবর্তনের অন্যূন ১৫ (পনের) দিন পুর্বে [অনলাইনে দাখিলের ক্ষেত্রে ফরমমূসক-২.১” এ এবং কাগুজে আবেদনের ক্ষেত্রে ফরম “মূসক ২.৫”] এ যেই কমিশনারেটে নিবন্ধিত বা তালিকাভুক্ত তাহার সেই কমিশনারেটের কমিশনার বরাবর আবেদন করিতে হইবে । 
(২)উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদন যাচাই-অন্তে আবেদনে বর্ণিত তথ্যাদি যথাযথ পাওয়া গেলে  কমিশনার, 
(ক) আন্তঃকমিশনারেট স্থানান্তরের ক্ষেএে- 
        (অ) সকল েেকয়া, যদি থাকে, নির্ধারণ পূর্বক উহা আবেদনকারেিক অবহিত করিবে, এবং 
        (আ) নিবন্ধিত হইতে চাহেন, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির বকেয়া ও অন্যান্য সকল তথ্যদিসহ সেই কমিশনারেটে   স্থানান্তরের অনুমতি প্রদান করিবেন । 
(খ) একই কমিশনারেটের কর্মএলাকায় একস্থান হইতে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেএে উহা স্থানান্তর করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।  
আবদেন

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

১৪। নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল।-

১৪। নিবন্ধন সনদপত্র বা তালিকাভুক্তিপত্রের নকল।- কোনো কারণে মূসক নিবন্ধন সনপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্র হারাইয়া গেলে বা নষ্ট হইয়া গেলে বা তাহার অনুকূলে প্রেরিত ইলেকট্রনিক কপি হারাইয়া গেলে মূসক নিবন্ধন সনদপত্র বা টার্নওভার কর তালিকাভুক্তিপত্রের নকল তাঁহার মূসক কম্পিউটার সিস্টেম হইতে প্রিন্ট করিয়া লইতে পারিবেন।

১৫। ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি।-

১৫। ক্রান্তিকালীন নিবন্ধন বা তালিকাভুক্তি।- (১) মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের নিবন্ধন ও তালিকাভুক্তির উপাত্ত দ্বারা বোর্ড একটি উপাত্ত-ভান্ডার তৈরি করিবে।
 
(২) কমিশনার বিধি ৪ বা ৫ এর অধীন প্রাপ্ত আবেদন উপ-বিধি(১) এ বর্ণিত উপাত্ত-ভান্ডারের তথ্য ব্যবহার করিয়া মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণকে আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত করিবেন।
 
(৩) বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের পর মূসক আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত কোনো ব্যক্তি আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত না হইলে কমিশনার উক্ত নিবন্ধন বা তালিকাভুক্তি স্থগিত বা বাতিল করিতে পারিবে।
(৪) উপ-বিধি (৩) এর অধীন নিবন্ধন বা তালিকাভুক্তি বাতিলের পর যদি উদঘাটিত হয় যে, উক্ত ব্যক্তির নিকট মূসক আইনের অধীন কোনো বকেয়া পাওনা রহিয়াছে বা কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, তাহা হইলে তাহার প্রতি উক্ত আইনের সংশ্লিষ্ট বিধান এইরূপে প্রযোজ্য হইবে যেন তিনি একজন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি।
 
(৫) মূসক আইনের অধীন নিবন্ধিত কোনো ব্যক্তি আইনের অধীন তালিকাভুক্ত হইতে চাহিলে তাহার বার্ষিক টার্নওভার যে নিবন্ধনসীমার নিচে রহিয়াছে উহা প্রমাণের দায় উক্ত ব্যক্তির উপর বর্তাইবে।

১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-

১৬। মূসক এজেন্ট নিয়োগ, ইত্যাদি।-(১) অনাবাসিক ব্যক্তির মূসক এজেন্টকে, উপ-বিধি (৪) এর অধীন মূসক এজেন্ট সনদপত্র প্রাপ্তির [পূর্বে] পর, ধারা ৬ এর
অধীন নিবন্ধিত বা ধারা ১০ এর অধীন তালিকাভুক্ত হইতে হইবে।
 
(২) নিম্নে বর্ণিত ব্যক্তিগণকে মূসক এজেন্ট হিসাবে নিয়োগ প্রদান করা যাইবে, যথা:
 
  (ক)  ধারা ১৩০ এর অধীন নিযুক্ত মূসক পরামর্শক;
 
(খ) ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত চার্টার্ড একাউন্ট্যান্ট ও একাউন্ট্যান্ট;
 
(গ) ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্য হিসাবে নিবন্ধিত একাউন্ট্যান্ট;
 
(ঘ) বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য হিসাবে নিবন্ধিত কোনো আইনজীবী;
 
(ঙ) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন, মূল্য সংযোজন কর বিভাগের এমন কোনো অবসরপ্রাপ্ত কর্মকর্তা; বা
 
(চ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) কর্তৃক মনোনীত বেসরকারি খাতের বিশেষজ্ঞ ব্যবসায়ী প্রতিনিধি।
 
[(ছ) চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০ (২০১০ সনের ২৫ নং আইন) এর ধারা ২এর দফা (৬) এ সংজ্ঞায়িত চার্টার্ড সেক্রেটারি।]
 
(৩) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো ব্যক্তি মূসক এজেন্ট হিসাবে নিয়োগ লাভ করিতে চাহিলে তিনি ফরম “মূসক-৩.১” এ মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর অনলাইনে আবেদন করিবেন।
 
(৪) মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি উপ-বিধি (১) এর অধীন প্রাপ্ত আবেদনপত্র  যাচাই-অন্তেÍ  উক্ত  আবেদনে  প্রদত্ত  তথ্য  যথাযথ প্রাপ্তি সাপেক্ষে 
[বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস অনুযায়ী বিধি ১০৯ এর অনুরূপ পদ্ধতি অনুসরণপূর্বক] আবেদনকারীকে ফরম “মূসক-৩.২”এ অনন্য (টহরয়ঁব) নম্বর সংবলিত ৩ (তিন) বৎসর মেয়াদের জন্য কার্যকরি ও নবায়নযোগ্য একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।
 
(৫) উপ-বিধি (৪) এ উল্লিখিত মেয়াদ শেষ হইবার ন্যূনতম ৩ (তিন) মাস পূর্বে উহা নবায়নের জন্য মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি বরাবর ফরম “মূসক-৩.১” এ আবেদন করিবেন এবং মহাপরিচালক উহা একই পদ্ধতিতে ৩ (তিন)বৎসরের জন্য নবায়ন করিয়া ফরম “মূসক-৩.২”এ একটি “মূসক এজেন্ট সনদপত্র” প্রদান করিবেন।
 
(৬) সনদপ্রাপ্ত মূসক এজেন্টের কোনো তথ্যাদি পরিবর্তিত হইলে তিনি উহা পরিবর্তনের ১৫ (পনের) দিনের মধ্যে  [ফরম “মূসক-৩.১” এ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালককে অনলাইনে] অবহিত করিবেন।
 
(৭) মূসক এজেন্ট এর সনদপত্র বাতিল করা হইবে, যদি-
(ক) তিনি আইনের অধীন করণীয় এইরূপ কাজ না করেন বা যাহা করণীয় নয় এইরূপ কাজ করেন; বা
(খ) উপ-বিধি (২) এ বর্ণিত কোনো সদস্যপদ বা নিবন্ধন বাতিল হয় বা উহার
মেয়াদ উত্তীর্ণ হয়।

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

মূসক এসআরও নং-২৮-মূসক, তারিখ: ১৩/০৬/২০১৯

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

মূসক এরআরও নং-২, তারখি: ০-০৬/২০১

১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।-

১৮। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটর।- (১) কোনো সরবরাহ বাংলাদেশে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যদি-
 
(ক) উক্ত সরবরাহ বাংলাদেশে পর্যটন সেবা গ্রহণের অধিকার সংক্রান্ত সরবরাহ হয়; এবং
 
(খ) সরবরাহকারী-
 
(অ) বাংলাদেশের  বাহিরে  অবস্থিত  কোনো  নির্দিষ্ট  স্থান  হইতে  সরবরাহ
 
প্রদান করেন এবং উক্ত স্থান হইতে সরবরাহকারী তাহার আর্থিক কার্যক্রম পরিচালনা করেন; এবং
 
(আ)  নিবন্ধিত না হন।
 
(২) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশে পর্যটন সেবা সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
(৩) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা কোনো ব্যক্তির এককভাবে কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে বাংলাদেশের বাহিরে পর্যটন সেবার সরবরাহ প্রাপ্তির আয়োজন সংক্রান্ত সরবরাহ হয়।
 
(৪) বাংলাদেশে প্রদত্ত কোনো সেবা সরবরাহ শূন্যহার বিশিষ্ট হইবে না যদি উহা বাংলাদেশের বাহিরে পর্যটনের যোগান প্রাপ্তির কিংবা হলিডে বা ট্যুর প্যাকেজের অংশ হিসাবে অধিকার অর্জন সংক্রান্ত সরবরাহ হয়।
 
(৫) উপ-বিধি (৪) এর বিধান অনুযায়ী যে সরবরাহের মূল্য শূন্যহার বিশিষ্ট নহে
 
উহা প্রত্যেক কর মেয়াদে বৈশ্বিক ভিত্তিতে নিরূপণ করা হইবে এবং উহা নিম্নবর্ণিত সূত্র অনুযায়ী নিরূপিত পরিমাণের সমান হইবে, যথা:-
 
X= (C - P) x T
যেখানে-
 
X হইতেছে প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণ;
 
C হইতেছে নির্দিষ্ট কর মেয়াদের প্রাপ্য বা প্রাপ্ত সমুদয় পণ;
P হইতছেে উক্ত কর ময়োদে শূন্যহার বশিষ্টি পণ; এবং 
T হইতছেে কর ভগ্নাংশ 
(৬) উপ-বিধি (৫) এ বর্ণিত সূত্রানুযায়ী উক্ত সরবরাহের মূল্য নিরূপণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট কর মেয়াদে P এর মূল্য যদি C কে অতিক্রম করে তাহা হইলে অতিক্রান্ত অংশ পরবর্তী কর মেয়াদে P এর মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হইবে।
 
টীকাঃ বাংলাদেশে অধিষ্ঠিত সরবরাহকারীর ক্ষেত্রে প্রধান (Principal) হিসাবে যে ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটর কার্যক্রম পরিচালনা করে তাহার মুনাফার মার্জিনকে এমনভাবে গণ্য করে যেন উক্ত মুনাফার মার্জিন প্রতিনিধি (Agent) হিসাবে সম্পাদিত কর্মের কমিশন (Commission)। ট্রাভেল এজেন্ট এবং ট্যুর অপারেটরগণ কার্যতঃ বাংলাদেশে তাহাদের গ্রাহকগণকে (যাহারা মূলত বাংলাদেশে অবস্থান করেন) সেবা প্রদান করিয়া থাকেন এবং অনুরূপভাবে তাহাদের কার্যক্রম করারোপযোগ্য হইবে। বাংলাদেশের বাহিরে সরবরাহকৃত পণ্য, সেবা এবং স্থাবর সম্পত্তি যে দেশে সরবরাহ করা হয় সেই দেশের কর ব্যবস্থার আওতাধীন থাকিবে।
[১৮ক। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রার পণ্য সরবরাহ বা সেবা প্রদান।-

প্রদান।- (১) আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হইলে, নি¤œবর্ণিত দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দাখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২) এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে নির্বাচিত পণ্য সরবরাহকারী বা সেবা প্রদান করীকে দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশ বা প্রযোগ্য ক্ষেত্রে, ক্রয়াদেশের অনুলিপি;

[(খ) স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা, পরিমাণ, পরিশোধিত অর্থ বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, প্রযোজ্য ক্ষেত্রে ঘোষিত উপকরণ-উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;

(গ) পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং আয়ের স্বপক্ষে বাংরাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]

(২)  উপ-বিধি (১) এর যাহা কিছুই থাকুক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক আন্তর্জাতিক দরপত্রে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের কার্যাদেশভুক্ত কার্যক্রমের আংশিক সম্পাদানের নিমিত্ত বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্রের বিপরীতে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য বা সেবা সরবরাহ করা হইলে, দলিলাদি বিভাগীয় কর্মকর্তার নিকট দখিল সাপেক্ষে, উহা আইনের ধারা ২ এর দফা (৬২)    এর অধীন প্রচ্ছন্ন রপ্তানি বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশ প্রাপ্ত বাংলাদেশের বাহিরে অবস্থিত প্রতিষ্ঠানের দরপত্র বিজ্ঞপ্তি, সরবরাহ আদেশে, বা প্রযোজ্য ক্ষেত্রে ক্রয়াদেশের তৎকর্তৃক সত্যায়িত অনুলিপি;
 
[(খ) আন্তর্জাতিক দরপত্রের অধীন স্থানীয়ভাবে সংগৃহীত পণ্য বা সেবার বর্ণনা পরিমাণ, পরিশোধিত অর্থ, বিল অব এন্ট্রি/মূসক চালানপত্র, ঘোষিত উপকরণ উৎপাদ সহগ ইত্যাদির বিবরণ;
 
“(গ) স্থানীয় বা আমদানি পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য পিআরসি (Proceed Realizetion Certificate) এর ব্যাংক কর্তৃক সত্যায়িত অনুলিপি এবং রপ্তানি আয়ের স্বপক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র।]

মূসক এরআরও নং-২৮-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯ 

মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯

মূসক এরআরও নং-৬২-মূসক, তারিখ: ৩০-০৬/২০১৯

 

১৭। মূসক এজেন্ট মনোনয়ন।-

১৭। মূসক এজেন্ট মনোনয়ন।- (১) কোনো অনাবাসিক ব্যক্তি তাহার পক্ষে আইনের অধীন মূসক কর্তৃপক্ষের সহিত কোনো কার্য সম্পাদনের লক্ষ্যে মূসক এজেন্ট মনোনয়ন করিবেন।
 
(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, অনাবাসিক ব্যক্তি  [ফরম “মূসক-৩.” এ অনলাইনে বা অন্যবিধভাবে] সংশ্লিষ্ট মূসক এজেন্টকে মনোনয়ন প্রদানের তথ্য কমিশনারকে অবহিত করিবেন।
(৩) উপ-বিধি (২) এর অধীন তথ্য প্রাপ্তির পর মূসক সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এজেন্টকে তাহার নিয়োগে সম্মতি প্রদানের লক্ষ্যে নোটিশ প্রদান করিবে।
 
(৪) উপ-বিধি (৩) এর অধীন প্রাপ্ত নোটিশের ভিত্তিতে তিনি এজেন্ট হিসাবে কাজ করিতে অনলাইনে সম্মতি জ্ঞাপন করিলে তাহার নিয়োগ কার্যকর হইবে।
 
(৫) এজেন্টের মনোনয়ন অকার্যকর হইবে, যদি-
(ক) অনাবাসিক ব্যক্তি [*]  উক্ত নিয়োগ বাতিল করেন;
 
(খ) মূসক এজেন্টের এজেন্ট নম্বর বাতিল হয়;
 
(গ) অনাবাসিক ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ হইয়াযায়; বা
 
(ঘ) আইন বা এই বিধিমালার অধীন মূসক এজেন্ট কর্তৃক কোনো অপরাধ সংঘটিত হয়।

মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১

মূসক এরআরও নং-২, তারখি: ০১-০৬/২০১

 

১৯। আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত।-

১৯। আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ও ফেরত।- (১) আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী নিবন্ধিত বা তালিকাভুক্ত [*] ব্যক্তি ধারা ৩১  এর উপ-ধারা (৩) এ বর্ণিত করমেয়াদের দাখিলপত্রে পরিশোধিত সমুদয় আগাম কর হ্রাসকারীসমন্বয় সাধন করিতে পারিবেন।

(২)        উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, নিবন্ধিত ৩০[বা ব্যক্তি সংশ্লিষ্ট কর মেয়াদের সমুদয় প্রদেয় কর হইতে পরিশোধিত সমুদয় আগাম কর বিয়োগ করিয়া হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।

(৩)        আমদানি পর্যায়ে আগাম কর পরিশোধকারী ব্যক্তি নিম্নে বর্ণিত শর্ত ও পদ্ধতিতে পরিশোধিত সমুদয় আগাম কর ফেরত প্রদানের নিমিত্তে কমিশনারের নিকট আবেদন করিতে পারিবেন, যথা:-

(ক) তাহাকে আমদানিকৃত পণ্যের সর্বশেষ ভোক্তা হইতে হইবে এবং তিনি বর্ণিত পণ্য অন্য কাহারো নিকট হস্তান্তর করিতে পারিবেন না;

(খ) যে তারিখে আগাম কর পরিশোধ করা হইবে সেই তারিখ হইতে ৬০(ষাট) দিনের মধ্যে তাহাকে ফরম “মূসক-৪.১” এ নিকটবর্তী যেকোনো কমিশনার বরাবর অনলাইনে আবেদন করিতে হইবে;

(গ) কমিশনার প্রাপ্ত আবেদন যাচাই-অন্তেÍ যথাযথ প্রাপ্তি সাপেক্ষে আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে আবেদনকারীর অনুকূলে ফেরত প্রদানের বিষয়টি মঞ্জুরপূর্বক একটি ক্রসড চেক ইস্যু করিবেন অথবা

আবেদনকারীর ব্যাংক হিসাবে মঞ্জুরীকৃত অর্থ স্থানান্তরের নির্দেশ প্রদান করিবেন।


এসআরও নং-১৭১- আইন/২০১৯/- মূসক, তারিখ : ৩/০৬/২০১৯

২০। পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ।-

২০। পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ।- (১) ধারা ৩২ এর উপ-ধারা (৪) এর অধীন সরবরাহের ক্ষেত্রে, কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো অর্থ বৎসরে নমুনা হিসাবে সর্বোচ্চ ২০ (বিশ) হাজার টাকা মূল্য মানের সরবরাহ প্রদান করিতে পারিবেন।

(২)        উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো নিবন্ধিত ব্যক্তিএকটি অর্থ বৎসরে এক বা একাধিক সরবরাহের মাধ্যমে উক্ত উপ-বিধিতে বর্ণিত অর্থের নমুনা শূন্য   পণ হিসেবে প্রদর্শন করিতে পারিবেন।

(৩)        উপ-বিধি (১) এ বর্ণিত অর্থ ন্যায্য বাজার মূল্য দ্বারা নির্ধারিত হইবে।


 

২১। উপকরণ-উ’পাদ সহগ ঘোষনা।-

 [২১। উপকরণ-উ’পাদ সহগ ঘোষনা।- (১) ধারা ৩২ এর উপ-ধারা (৫) এর উদ্দেশ্যপূরণকল্পে কোন নিবন্ধিত বা তালিকাভুক্তি ব্যক্তিকে পণ্য উ’পাদন বা সরবরাহের পূর্বে ফরম “মূসক-৪.৩‘‘ এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ-উ’পাদ (Input Output Co-efficient) দাখিল করিতে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করিতে হইবে।


এসআরও নং-১৭১- আইন/২০১৯/২- মূসক, তারিখ : ৩/০৬/২০১৯